সারা বছর মৃত ভোটার কর্তনে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের পরিকল্পনা ইসির
সারা বছর মৃত ভোটার কর্তনে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ ইসির

সারা বছর মৃত ভোটার কর্তন কার্যক্রম শুরু হলে প্রথম ধাপে বাড়ি বাড়ি গিয়ে মৃত ভোটারের তথ্য সংগ্রহ করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৬ জুন) ইসি সূত্রের মাধ্যমে বিষয়টি জানা যায়।

তথ্য সংগ্রহ প্রক্রিয়া

সূত্র জানায়, সারা বছর মৃত ভোটার কর্তন কার্যক্রম শুরু হলে প্রথম ধাপে বাড়ি বাড়ি গিয়ে মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হবে। এরপর চৌকিদার-দফাদার, ধর্মীয় গুরুসহ সংশ্লিষ্ট আরও অনেকের কাছ থেকে মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হবে। এতে সারা বছর মৃত ভোটার কর্তন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।

পূর্ববর্তী কার্যক্রম

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন দফায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করে নির্বাচন কমিশন। সেসময় মোট ২১ লাখ মৃত ভোটার কর্তন করেছে সাংবিধানিক সংস্থাটি। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ