ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড, দুইজনের সাত বছর কারাদণ্ড
শিক্ষার্থী হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড, দুইজনের কারাদণ্ড

ময়মনসিংহে দশম শ্রেণির শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও দুই জনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. সামছুদ্দিন এই রায় দেন।

রায়ের বিবরণ

ময়মনসিংহ আদালতের পুলিশ পরিদর্শক মুস্তাফিজুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি এনামুল ও নাজমুলকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। একইসঙ্গে আসামি জিয়াউল ও জুলহাসকে সাত বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঘটনার প্রেক্ষাপট

ময়মনসিংহ সদরের অষ্টধার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আকাশ এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। ২০২১ সালের ১৯ মে রাতে ওই ছাত্রীর বাসায় গিয়ে নিখোঁজ হন আকাশ। দুই দিন পর একটি পরিত্যক্ত শৌচাগারের পাশ থেকে মাটি খুঁড়ে আকাশের লাশ উদ্ধার করে পুলিশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও বিচার

এ ঘটনায় নিহতের বাবা আকরাম হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ