বাবার বাড়ির কবরস্থানে জায়গা না পেয়ে আত্মীয়ের জমিতে দাফন
বাবার বাড়ির কবরস্থানে জায়গা না পেয়ে আত্মীয়ের জমিতে দাফন

আনোয়ারায় সমাজ কমিটির সদস্য না হওয়ায় বাবার বাড়ির কবরস্থানে মেয়ের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার বৈরাগ ইউনিয়নের ফকিরখিল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

জানা গেছে, রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সৈয়দুল হকের মেয়ে হিজবুল্লাহ বাহার। দুপুরে তার লাশ বাবার বাড়িতে সামাজিক পুরোনো কবরস্থানে খনন শুরু করেন স্বজনরা।

এ সময় ফকিরখীল এয়ার আলী খান সমাজকল্যাণ সমিতির সভাপতিসহ স্থানীয় কয়েকজন সমাজ পরিচালনা কমিটির নেতা কবর খননে বাধা দেন। এনিয়ে প্রতিবাদ করলে একপর্যায়ে ওই নারীর ছোট ভাইকে মারধর করেন সমাজ কমিটির সভাপতি জামশেদ উদ্দিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অর্থ দাবি

মৃতের স্বজনরা জানান, সমাজে কবরের জায়গা অন্তর্ভুক্ত করতে তাদের কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছিল। পরে কোনো উপায় না পেয়ে এক আত্মীয়ের নিজস্ব জমিতে লাশ দাফন করা হয়।

জামশেদ উদ্দিন বলেন, মহল্লার নিয়ম অনুযায়ী সমাজের বহির্ভূত কাউকে সামাজিক কবরস্থানে দাফন করার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী সদস্য অন্তর্ভুক্তির টাকা দিয়ে কবরস্থানসহ বিভিন্ন উন্নয়ন কাজে ব্যবহার করা হয়।

পুলিশের বক্তব্য

ওসি জুনায়েত চৌধুরী বলেন, ঘটনা জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ