সিটিটিসি ও এটিইউ-এর নাম পরিবর্তন করে এসএসইউ গঠনের সিদ্ধান্ত
সিটিটিসি ও এটিইউ-এর নাম পরিবর্তন করে এসএসইউ

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে নতুন নাম স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উগ্রবাদ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম দমনে কাজ করবে নতুন ইউনিট।

নাম পরিবর্তনের প্রক্রিয়া

গত ৭ জুন পুলিশ সদর দপ্তর (পিএইচকিউ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে এটিইউর নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)’ করার অনুমোদন চেয়েছে। তাদের যুক্তি, দেশে ও বিশ্বে নিরাপত্তা হুমকির ধরন দ্রুত বদলাচ্ছে। সহিংস উগ্রবাদের পাশাপাশি নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বিস্তৃত কাঠামো প্রয়োজন।

ডিএমপির সিটিটিসি-এর নাম পরিবর্তন

এ ছাড়া গত ৮ জুন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে পাঠানো আরেকটি চিঠিতে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)’ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উগ্রবাদ প্রতিরোধে কঠোর অবস্থান

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মার্শাল আর্ট, কারাতে বা যেকোনো প্রশিক্ষণের নামে উগ্রবাদি মতামত প্রচার বা উদ্বুদ্ধ করা যাবে না। এমন কিছু পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ