দীপু মনির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণের নির্দেশ
দীপু মনির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

সাবেক মন্ত্রী দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে দীপু মনির পক্ষে আইনজীবী রাশিদা আক্তার জুঁথি জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুরের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মনির হত্যা মামলার বিবরণ

মামলার অভিযোগ অনুযায়ী, আওয়ামী সরকারের পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় এবং ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

অন্য মামলায় অভিযোগ

অন্য একটি মামলায় অভিযোগ করা হয়েছে, ৪ আগস্ট পল্টনের তোপখানা এলাকায় গুলিতে নিহত হন রিয়াজুল। এ ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীপু মনিও এই মামলায় আসামি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ