চট্টগ্রামে চার বছরের শিশু ধর্ষণ মামলার রায় বুধবার
চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার রায় বুধবার

চট্টগ্রামে চার বছরের একটি শিশুকে ধর্ষণের আলোচিত মামলায় বুধবার রায় দেবে ট্রাইব্যুনাল। মাত্র ছয় কার্যদিবসে বিচারকাজ শেষ করে এই রায় দিচ্ছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা যুক্তিতর্ক শেষে এই আদেশ দেন।

বিচার প্রক্রিয়া

পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, চার কার্যদিবসে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এরপর ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির জবানবন্দি নেওয়া হয় এবং শুনানি শেষ হয়।

আদালত সূত্রে জানা গেছে, ৯ জুন এই মামলার বিচারকাজ শুরু হয়। একমাত্র আসামি মনির হোসেন (৩০) কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা এবং চট্টগ্রামের বাকলিয়ায় থাকতেন। গত ২১ মে বাকলিয়ায় এই ঘটনা ঘটে। তদন্তে সাক্ষীদের বক্তব্য, মেডিকেল রিপোর্ট, ডিএনএ প্রতিবেদন এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে অভিযোগের সপক্ষে প্রমাণ পাওয়া যায়। এর ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ