কুমিল্লায় টিউবওয়েল পানি নেওয়া নিয়ে কোদালের আঘাতে ভাই খুন, ছোট ভাই আটক
কুমিল্লায় টিউবওয়েল পানি নেওয়া নিয়ে ভাই খুন, ছোট ভাই আটক

কুমিল্লার তিতাস উপজেলায় টিউবওয়েলের পানি নেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে মো. ইসমাইল মানিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বেলা আড়াইটায় উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের পূর্বপাড়ার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছোট ভাই রাজিব ইসলাম সাগরকে আটক করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

নিহতের মেয়ে রাইসা আক্তার জানান, টিউবওয়েলের পানি নেওয়ার বিষয় নিয়ে তার বাবার সঙ্গে চাচার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে চাচা কোদাল দিয়ে তার বাবার গলায় আঘাত করে। তখন বাবা মাটিতে লুটিয়ে পড়ে এবং রক্ত পড়তে শুরু করে। তারা বাবাকে নিয়ে হাসপাতালে গেলে ডাক্তার জানান, তার বাবা মারা গেছেন।

পরিবারের অবস্থা

স্থানীয় সূত্রে জানা যায়, কেশবপুর গ্রামের মৃত হাবিবুর রহমান ভূঁইয়ার চার ছেলে ও চার মেয়ে রয়েছে। এদের মধ্যে মো. ইসমাইল মানিক সবার বড় এবং অভিযুক্ত রাজিব ইসলাম সাগর সবার ছোট। নিহতের পরিবারে স্ত্রীসহ ছোট ছোট তিনজন কন্যা সন্তান রয়েছে, যাদের একজন প্রতিবন্ধী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তের পরিচয়

অভিযুক্ত রাজিব ইসলাম সাগর গত ৬/৭ মাস ধরে মাদক ও নারী নির্যাতন মামলায় জেল থেকে জামিনে বের হয়ে এসেছে। সে মাদকাসক্ত বলে এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করেন।

পুলিশের বক্তব্য

তিতাস থানার ওসি মো. মমিরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ