কুমিল্লার থানা দালালমুক্ত করতে জোরালো আহ্বান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর
কুমিল্লায় থানা দালালমুক্ত করতে সংসদ সদস্যের আহ্বান

কুমিল্লায় থানা দালালমুক্ত করতে সংসদ সদস্যের জোরালো আহ্বান

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আইনশৃঙ্খলা কমিটির এক সভায় থানাকে দালালমুক্ত করতে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি থানার দালাল চক্রসহ বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

দেবিদ্বারে অনুষ্ঠিত সভার বক্তব্য

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ ওসিকে উদ্দেশ্য করে বলেন, "ওসি আন্তরিক থাকলেও ওনার অফিসাররা আন্তরিক না। ওনার সেকেন্ড অফিসার হচ্ছেন ফুললি করাপ্টেড। টাকা ছাড়া ওনার কোনো পা চলে না। আরেকজন হচ্ছেন এসআই ভবতোষ। টাকা ছাড়া উনি একটা পা মুভ করেন না।"

তিনি আরও উল্লেখ করেন, "আপনি কাউকে ধরতে যাবেন, উনি থানা থেকে ফোন দিয়ে বলে দিলেন, আমরা আসতেছি। তাইলে তো এখানে একটা ফিলোসোফিং চোর-পুলিশ খেলা হয়।" সভায় ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আপনার থানা আপনি চালান না। আপনার থানা চালায় হেলাল। আমি এখানে ফ্যাক্ট বেইজ কথা বলছি। একটাও না জেনে কথা বলছি না।"

থানার নিয়ন্ত্রণ ও দালাল চক্রের অভিযোগ

হাসনাত আবদুল্লাহ বলেন, "আপনার থানা চালায় হেলাল, হেলালের বাবা আগে চাকরি করত। আপনি হয়তো বলতে পারেন এসব কথা আপনাদের লিগেল প্রসিড জানে না, এটা নাই, সেটা নাই। আপনাদের থানায় এ ঘটনাগুলো ঘটছে প্রতিদিন।" তিনি জোর দিয়ে বলেন, "হেলাল আপনার থানায় ঢুকতে পারবে না। আজকের পর থেকে আপনার থানা চালাবেন আপনি। আপনার পুলিশ অফিসার যারা আছেন, তারা চালাবেন।"

তিনি আরও বলেন, "থানা যদি চালায় এমন একজন, যে পুলিশ না, যার এখানে কোনো চাকরি নাই, সে যদি থানা চালায়, কোনো মামলার রুজু হবে, কোন মামলা হবে না। কোনটা মামলা এজাহারভুক্ত হবে, কোনটা হবে না। আপনি আমাকে বলতে পারেন না এগুলো হয় না। এটা হচ্ছে ওনার থেকে একটা মৌখিক অ্যাপ্রুভাল নিয়ে তারপর থানায় যাইতে হয়।"

দালালমুক্ত থানা গড়ার আহ্বান

হাসনাত আবদুল্লাহ বলেন, "এই মিটিংয়ে যারা উপস্থিত আছে তাদের প্রত্যেকের একটা অথরিটি আছে এখানে আসার। কিন্তু হেলাল কোনো ক্রাইটেরিয়াতে আপনার চৌসীমানায় ঘুরে? আপনি সিরিয়াস অ্যাকশন নেবেন। থানাটাকে দালালমুক্ত করবেন।"

তিনি আরও বলেন, "আপনার কাছে পৌঁছাতে হলে যেন স্বাভাবিক প্রক্রিয়া মেনটেইন করেই পৌঁছাতে পারে। এক্ষেত্রে যেন কোনো দালাল না থাকতে পারে। এক্ষেত্রে যেন একটা ইনফরমাল সিন্ডিকেট না থাকতে পারে। আপনার সঙ্গে মানুষের সম্পর্ক হবে একদম ডিরেক্ট সম্পর্ক। যেটা লিগ্যাল, সে জায়গায় আপনি কো-অপারেট করবেন। যেটা ইলিগ্যাল সেখানে কারো সঙ্গে কো-অপারেট করার দরকার নাই।"

সভায় উপস্থিতি

এ সময় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিবুল ইসলামের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় থানার অনিয়ম ও দালাল চক্রের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি উঠে আসে।