রাজশাহীতে চুরির মামলায় গ্রেপ্তার আসামি আদালতে প্রেরণ
রাজশাহীতে চুরির মামলায় গ্রেপ্তার আসামি আদালতে

রাজশাহীতে চুরির অভিযোগে এক তরুণকে গাছে বেঁধে পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অপর এক আসামিকে গ্রেপ্তারের পর থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

গ্রেপ্তার ও মুক্তি

গ্রেপ্তার আসামি হলেন নগরের কাজলা এলাকার বাসিন্দা মুহিন (১৮)। থানা থেকে ছাড়া পাওয়া যুবকের নাম আলী হাসান মো. মুজাহিদ। তিনি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। গত সোমবার সন্ধ্যায় তাদের উভয়কে পৃথক এলাকা থেকে গ্রেপ্তার করে মতিহার থানার পুলিশ।

রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মামলার এজাহারে আসামি আলী হাসান মো. মুজাহিদের নাম থাকলেও প্রাথমিক তদন্তে নির্যাতনের ঘটনায় তার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া তার এসএসসি পরীক্ষা চলমান থাকায় তাকে থানা থেকে ‘জামিন’ দেওয়া হয়েছে। তাকে মামলার অভিযোগ থেকে অব্যাহতির জন্য ফৌজদারি কার্যবিধির ১৭৩ (ক) ধারায় আদালতে প্রতিবেদন পাঠানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জামিনের আইনি ব্যাখ্যা

গ্রেপ্তার আসামি মুজাহিদকে জামিনে মুক্তির প্রসঙ্গে আরএমপির মুখপাত্র আরও বলেন, ‘মামলার কোনো আসামিকে জামিন দিতে পারেন থানার অফিসার ইনচার্জ (ওসি)। আইনে ওসিকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। এটি পুলিশের এখতিয়ার।’

অপর আসামি কারাগারে

আরএমপির মুখপাত্র জানান, গ্রেপ্তার অপর আসামি মুহিনকে মঙ্গলবার (১২ মে) আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পলাতক অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার বিবরণ

গত রোববার রাজশাহী নগরের কাজলা বিলপাড়া এলাকার বাসিন্দা তুষারকে চুরির অভিযোগ তুলে গাছের সঙ্গে বেঁধে পেটানো হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মারধরের সময় স্থানীয় মানুষের সহযোগিতায় পরিবারের সদস্যরা তুষারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওই ঘটনায় সোমবার রাতে তুষারের (২২) বাবা নাজির আলী বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন। এতে মোট পাঁচ আসামির নাম উল্লেখ করা হয়। মুহিন ও ছাড়া ওই আসামি ছাড়া অন্যরা হলেন—শামীম (৫৫), হৃদয় (২২) ও আশিক (২২)। তারা সবাই পলাতক। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ‘গত শনিবার রাতে হৃদয়সহ কয়েকজন বাড়িতে গিয়ে তুষারের খোঁজ করেন। এ সময় তুষার বাড়ি নেই বলে জানান তার বাবা নাজির আলী। তখন ‘তুষারকে পেলে সবকিছু বোঝানো হবে’ বলে হুমকি দেন অভিযুক্তরা। এমনকি কোনো ধরনের তদবির না করার কথাও বলে যান তারা। পরদিন রোববার সকালে হৃদয়ের বাড়িতে গিয়ে আগের দিন খোঁজার কারণ জানতে চান তুষার। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারধর শুরু করে। পরে সেই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।’