নৌবাহিনীতে ২৫টি পদে নিয়োগ, আবেদন শুরু ৩ মে
নৌবাহিনীতে ২৫টি পদে নিয়োগ, আবেদন শুরু ৩ মে

বাংলাদেশ নৌবাহিনী বি-২০২৬ ব্যাচে টেকনিক্যাল শাখায় লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫টি ক্যাটাগরিতে মোট ২৫টি পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকেরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৩ মে ২০২৬। সাঁতার জানা আবশ্যক।

পদ ও বিভাগ

১. ডিই/এমই-২ (প্রকৌশল)

পদসংখ্যা: ১০টি। ট্রেড: প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, মেশিনিস্ট, ডিজেল মেকানিক, পাম্প অ্যান্ড কম্প্রেসর মেকানিকস, ওয়েলডিং অ্যান্ড ফেব্রিকেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন।

২. ডিই/এমই-২(এস) (শিপরাইট)

পদসংখ্যা: ০২টি। ট্রেড: কার্পেন্টার, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. ডিই/ইএন-২ (ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ০৬টি। ট্রেড: জেনারেল ইলেকট্রিশিয়ান।

৪. ডিই/আরইএন-২ (রেডিও ইলেকট্রিক্যাল)

পদসংখ্যা: ০৬টি। ট্রেড: জেনারেল ইলেকট্রনিকস।

৫. ডিই/ইএন-২ (অর্ডন্যান্স)

পদসংখ্যা: ০১টি। ট্রেড: ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিকস।

শিক্ষাগত যোগ্যতা

সব পদের জন্য এসএসসি (বিজ্ঞান)/সমমানসহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ছয় মাসের ট্রেড কোর্সধারী অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি (ভোকেশনাল)। জিপিএ ন্যূনতম ৩.০০। সংশ্লিষ্ট ট্রেডে ছয় মাসের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

উচ্চতা ১৬২.৫ সে.মি. (৫'-৪')। বুকের মাপ ৭৬-৮১ সে.মি. (৩০০-৩২) সম্প্রসারণ ৫ সে.মি. (২০)। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী।

বেতন-ভাতা

সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।

বয়সসীমা ও বৈবাহিক অবস্থা

০১ জুলাই ২০২৬ তারিখে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বিবাহিত বা অবিবাহিত উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম

আবেদনকারীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ৩০০ টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভর্তির পদ্ধতি

বিজ্ঞপ্তি মোতাবেক অনলাইন ফর্মে উল্লিখিত সব সার্টিফিকেট/কাগজপত্রসহ ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে আবেদনকৃত শাখা ও ট্রেড অনুযায়ী উপস্থিত হতে হবে। প্রার্থীর সব কাগজপত্র সঠিক পাওয়া গেলে মনোনীত প্রার্থীদের প্রাথমিক বাছাই ও লিখিত পরীক্ষা নির্দিষ্ট তারিখ ও সময়ে শাখা মোতাবেক অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও চূড়ান্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ০৩ মে ২০২৬। আবেদন শেষ: ২৩ মে ২০২৬। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন এই ঠিকানায়।