নুসরাত তাবাসসুমের সংরক্ষিত আসনে নির্বাচিত হওয়ার গেজেট অনুমোদন
নুসরাত তাবাসসুমের সংরক্ষিত আসনে গেজেট অনুমোদন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জামায়াত জোটের প্রার্থী নুসরাত তাবাসসুমকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গেজেট প্রকাশের সিদ্ধান্ত

নির্বাচন কমিশনার আবদুর রহমান আজ সোমবার প্রথম আলোকে বলেন, নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত কমিশন অনুমোদন করেছে। যেকোনো সময় তা সরকারিভাবে প্রকাশ করা হবে।

সংরক্ষিত আসনের বর্তমান অবস্থা

সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে মোট ৫০টি। এর মধ্যে ৪৯ জন সদস্য গতকাল রোববার শপথ নিয়েছেন। বর্তমান সংসদের আসনবিন্যাস অনুযায়ী জামায়াতে ইসলামী সমর্থিত জোট ১৩টি নারী আসন পায়। জোটের ১২ জন প্রার্থী গতকাল শপথ নিলেও বাকি একটি আসন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। জোটের অন্যতম প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ের সময় বাতিল হয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি প্রক্রিয়া

অন্যদিকে নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের পরে আবেদন করায় শুরুতে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। পরবর্তী সময়ে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে কমিশন তাঁর মনোনয়নপত্র গ্রহণ করে এবং বাছাই শেষে তা বৈধ বলে গণ্য হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নিল ইসি।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। রাজনীতি থেকে আরও পড়ুন: জাতীয় নাগরিক পার্টি, নির্বাচন কমিশন, সংরক্ষিত নারী আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ