রাজধানীর ৩ থানায় নতুন ওসি বদলি, ডিবিতে যাচ্ছেন দুজন
রাজধানীর ৩ থানায় নতুন ওসি বদলি, ডিবিতে যাচ্ছেন দুজন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল, দারুসসালাম ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলি করা হয়েছে। রোববার (৩ মে) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক অফিস আদেশে এই বদলি করা হয়।

নতুন দায়িত্বে যারা

আদেশ অনুযায়ী, হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমানকে মিরপুর মডেল থানায়, লাইনওয়ারের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে আদাবর থানায় এবং লাইনওয়ারের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. দুলাল হোসেনকে দারুসসালাম থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

যারা ডিবিতে যাচ্ছেন

আর দারুস সালাম থানার ওসি এসএম জাকারিয়া ও আদাবর থানার ওসি জিয়াউর রহমানকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের ঘটনা

এর আগে এক ভুক্তভোগীর কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগে মিরপুর মডেল থানার ওসি গোলাম আজমকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ