নাচোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত
নাচোলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ছয়টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেণিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা

নিহত ব্যক্তিরা হলেন সোহাগ (১৭) ও রবিউল আউয়াল (২২)। সম্পর্কে তাঁরা শ্যালক–দুলাভাই। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

পুলিশের বক্তব্য

নাচোল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, সোহাগ ও রবিউল আউয়াল সম্পর্কে শ্যালক ও দুলাভাই। তাঁরা মোটরসাইকেলে করে নওগাঁর দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের কাছে লাশ হস্তান্তর

সোহাগের বাড়ি নাচোল উপজেলায় এবং তাঁর দুলাভাই রবিউল আউয়ালের বাড়ি শিবগঞ্জ উপজেলায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ