সংরক্ষিত নারী আসনে ৪৯ এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
সংরক্ষিত নারী আসনে ৪৯ এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত গেজেট অনুযায়ী, ১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমীন মল্লিক বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি থেকে ৩৬ এমপি নির্বাচিত

গেজেট অনুযায়ী, বিএনপি থেকে ৩৬ জন নারী এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মোছাম্মাৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মণি, নিপুন রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেব্রিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আনা মিনজ, শুভর্ণা শিকদার, শামীমা আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসি আহমেদ, বিথিকা বিনতে হোসেন, সুরাইয়া জেরিন, মনসুরা আক্তার, জোহরাত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।

জামায়াত জোট থেকে ১২ এমপি

জামায়াত জোট থেকে ১২ জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন— নুরুন্নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, নাজমুন নাহার নিলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামসুন্নাহার বেগম, ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদ আলম মিতু, তাসমিয়া প্রধান এবং মাহবুবা হাকিম।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বতন্ত্র জোট থেকে একজন

এছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিন এমপি নির্বাচিত হয়েছেন এবং এ বিষয়ে পৃথক গেজেট প্রকাশ করা হয়েছে।

রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দিন খান জানান, জোটের মধ্যে বরাদ্দকৃত আসনে একাধিক প্রার্থী না থাকায় কোনো ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা। তবে নুসরাত তার মনোনয়নপত্র সময় শেষ হওয়ার ১৯ মিনিট পরে জমা দেন, যা রিটার্নিং অফিসার গ্রহণ করেননি। পরে তিনি আদালতে যান এবং আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়ন গ্রহণ ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুসারে রিটার্নিং অফিসার তা গ্রহণ করেন এবং আগামী শনিবার তার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।