ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ
ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ

সপ্তাহে দুই দিন আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সুপ্রিম কোর্ট। বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল শেষে সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আইনজীবীদের বক্তব্য

এ সময় আইনজীবীরা বলেন, আজকের মধ্যে কোর্ট ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামীকাল থেকে কালো পতাকা মিছিলসহ লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মোকছেদুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান বিশ্বাস রায়হান, ব্যারিস্টার আশরাফুল ইসলামসহ অনেকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ভার্চুয়ালি কার্যক্রম পরিচালনা বিচারের নামে প্রহসন। এটা অবিলম্বে বন্ধ করতে হবে।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হচ্ছে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ