নিখোঁজের পাঁচ দিন পর কিশোরের লাশ উদ্ধার, গলায় ইট-কোমরে বালুর বস্তা
নিখোঁজের পাঁচ দিন পর কিশোরের লাশ উদ্ধার, গলায় ইট-বালুর বস্তা

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা থেকে নিখোঁজের পাঁচ দিন পর আরিফ মিয়া নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জের ইটনা থানা পুলিশ। উদ্ধারকালে তার গলায় ইট এবং কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায় পাওয়া যায়। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিচয়

নিহত আরিফ মিয়া (১২) নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে।

নিখোঁজের ঘটনা

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১১ মে (সোমবার) রাত ১টার দিকে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন খালিয়াজুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লাশ উদ্ধার

শনিবার বিকালে পার্শ্ববর্তী ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরে কয়েকজন যুবক ঘাস কাটতে গিয়ে একটি ডোবায় লাশটি দেখতে পান। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে লাশটি আরিফের বলে শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশের বক্তব্য

ইটনা থানার ওসি সোহেব মিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ১১ মে নিজ বাড়ি থেকে ছেলেটি নিখোঁজ হয়। পরদিন তার পরিবার খালিয়াজুড়ি থানায় সাধারণ ডায়েরি করে। শনিবার ইটনা উপজেলার ধনপুর কালিবাড়ি চর এলাকায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ডোবা থেকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়াও তার গলায় ইট এবং কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ