মন্দির বিতর্কে নারীকে বিবস্ত্র করে চুল কাটা, গ্রেফতার ৩
মন্দির বিতর্কে নারীকে বিবস্ত্র করে চুল কাটা, গ্রেফতার ৩

ভারতের মুম্বাইয়ের উপকণ্ঠ উল্লাসনগরে মন্দিরে প্রবেশ সংক্রান্ত বিরোধের জেরে এক নারীকে মারধর, বিবস্ত্র করা, চুল কেটে দেওয়া এবং জুতার মালা পরিয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

ঘটনার বিবরণ

থানে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারী এবং অভিযুক্তরা সবাই ভাগরি সম্প্রদায়ের এবং তারা পেশায় বেলুন বিক্রেতা। তারা একে অপরের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। অভিযুক্তরা ওই নারীরই আত্মীয়। তাদের অভিযোগ, ওই নারী তাদের দেব-দেবীকে অপমান করেছিলেন, যার কারণে তাকে মন্দিরে প্রবেশ না করতে নির্দেশ দেওয়া হয়েছিল।

গ্রেফতার ও তদন্ত

উল্লাসনগর সেন্ট্রাল থানার সিনিয়র ইন্সপেক্টর শঙ্কর অভতাদ জানান, গত বৃহস্পতিবার উল্লাসনগরের বিঠল ওয়াদি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর শুক্রবার দুজনকে এবং শনিবার আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, আত্মীয়দের অভিযোগ ওই নারী তাদের দেব-দেবী সম্পর্কে অপমানজনক কথা বলেছিলেন। আমরা এই অভিযোগগুলো খতিয়ে দেখছি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ কর্মকর্তা জানান, দুই পক্ষের মধ্যে অতীতেও নানা বিষয় নিয়ে বিরোধ ছিল এবং অভিযুক্তরা এর আগেও ওই নারীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন। শঙ্কর অভতাদ বলেন, বর্তমান মামলায় ওই নারীকে নির্যাতন ও হেনস্তা করার অভিযোগে আমরা তিনজনকে গ্রেফতার করেছি এবং এই ঘটনায় জড়িত আরও চারজনকে খুঁজছি। এই ঘটনা নিয়ে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে। তাই পুরো বিষয়টি পরিষ্কার হতে আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করব এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দি রেকর্ড করব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ