টঙ্গীতে সশস্ত্র মোটরসাইকেল মহড়া: তিন সন্ত্রাসী গ্রেফতার
টঙ্গীতে সশস্ত্র মোটরসাইকেল মহড়া, তিন সন্ত্রাসী গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সশস্ত্র মোটরসাইকেল মহড়ার ঘটনায় তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা কারা?

গ্রেফতারকৃতরা হলেন- টঙ্গীর পাগার এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মনোয়ার হোসেন (২৮), একই এলাকার ঈদগাহ রোডের মৃত কাজী আবু ফজলের ছেলে কাজী তৌহিদুল সজীব (৩৫) ও কেরানীরটেক এলাকার মৃত বাবুল খাঁর ছেলে রনি খাঁ (৩৯)।

ঘটনার বিবরণ

পুলিশ জানায়, সম্প্রতি টঙ্গীর পাগার ফকির মার্কেট এলাকায় ফাইজা বাটন অ্যান্ড জিপার কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সশস্ত্র মোটরসাইকেল মহড়া করে স্থানীয় নেতাকর্মী ও সন্ত্রাসীরা। এ সময় ওই কারখানায় বিদেশি বায়ার উপস্থিত ছিলেন। মহড়ার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এরপর বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সশস্ত্র মহড়ায় অংশগ্রহণকারীদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

আদালতে প্রেরণ

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ