চাকরির পরীক্ষার জন্য ১৫টি এমসিকিউ প্রশ্নোত্তর
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এমসিকিউ প্রশ্ন। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন।
- বর্তমানে বাংলাদেশে মোট কয়টি সামুদ্রিক সংরক্ষিত এলাকা (MPA) রয়েছে?
ক. ৬টি খ. ৮টি গ. ৪টি ঘ. ৫টি
উত্তর : ক. ৬টি (এগুলো হলো- সোয়াচ অব নো গ্রাউন্ড, নিঝুম দ্বীপ, সেন্ট মার্টিন, নাফ মোহনা, কুয়াকাটা ও সলিমপুর।) - ইলন মাস্ক প্রতিষ্ঠিত ‘দ্য বোরিং কোম্পানি’ (The Boring Company)-এর মূল লক্ষ্য—
ক. ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্কের মাধ্যমে শহরের যানজট কমানো খ. চাঁদে মানব বসতি নির্মাণ গ. মঙ্গল গ্রহে গর্ত খুঁড়ে শহর বানানো ঘ. মঙ্গল গ্রহ থেকে খনিজ সম্পদ আহরণ
উত্তর : ক. ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্কের মাধ্যমে শহরের যানজট কমানো - সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি সম্প্রসারণের সমঝোতা স্মারকে (MoU) কয়টি দফা রয়েছে?
ক. ১৪ দফা খ. ১২ দফা গ. ১০ দফা ঘ. ৭ দফা
উত্তর : ক. ১৪ দফা - সম্প্রতি কোন দেশে জনসংখ্যা ১ কোটিতে (১০ মিলিয়ন) সীমিত করার প্রস্তাবে গণভোট অনুষ্ঠিত হয়েছে?
ক. অস্ট্রিয়া খ. নেদারল্যান্ডস গ. সুইডেন ঘ. সুইজারল্যান্ড
উত্তর : ঘ. সুইজারল্যান্ড - সম্প্রতি আলোচিত ‘ফার্মগেট কেলেঙ্কারি’ (Farmgate Scandal) কোন দেশের প্রেসিডেন্টের সঙ্গে জড়িত?
ক. নাইজেরিয়া খ. কেনিয়া গ. দক্ষিণ আফ্রিকা ঘ. জিম্বাবুয়ে
উত্তর : গ. দক্ষিণ আফ্রিকা - মিয়ানমারের কোন দুটি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী?
ক. শান ও কাচিন খ. রাখাইন ও চীন গ. কায়াহ ও মংডু ঘ. কারেন ও রাখাইন
উত্তর : খ. রাখাইন ও চীন - বাংলাদেশে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা —
ক. ১,৭৮১ মেগাওয়াট খ. ১,১২০ মেগাওয়াট গ. ২,৩৬৮ মেগাওয়াট ঘ. ২,৮৪৬ মেগাওয়াট
উত্তর : ক. ১,৭৮১ মেগাওয়াট - সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে স্থান পাওয়া ‘কুরাসাও’ (Curaçao) কোন দেশের অধীনস্থ স্বায়ত্তশাসিত রাষ্ট্র (Constituent Country)?
ক. ফ্রান্স খ. যুক্তরাজ্য গ. নেদারল্যান্ডস ঘ. ডেনমার্ক
উত্তর : গ. নেদারল্যান্ডস - ৫২তম জি-৭ (G–7) শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
ক. ফ্রান্স খ. কানাডা গ. জার্মানি ঘ. ইতালি
উত্তর : ক. ফ্রান্স - ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির (GDP Growth) লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে?
ক. ৬.০ শতাংশ খ. ৬.২ শতাংশ গ. ৬.৫ শতাংশ ঘ. ৭.০ শতাংশ
উত্তর: গ. ৬.৫ শতাংশ - বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন?
ক. ৮১তম খ. ৭৫তম গ. ৮০তম ঘ. ৮২তম
উত্তর : ক. ৮১তম - জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন প্রতিবছর কোন মাসে শুরু হয়?
ক. জুন খ. অক্টোবর গ. জানুয়ারি ঘ. সেপ্টেম্বর
উত্তর : ঘ. সেপ্টেম্বর - জাতিসংঘের সাধারণ পরিষদের ইতিহাসে প্রথম বাংলাদেশি সভাপতি হিসেবে হুমায়ুন রশিদ চৌধুরী দায়িত্ব পালন করেন কত সালে?
ক. ১৯৮১ সালে খ. ১৯৮২ সালে গ. ১৯৮৪ সালে ঘ. ১৯৮৬ সালে
উত্তর : ঘ. ১৯৮৬ সালে (তিনি ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।) - ২০২৬ ফিফা বিশ্বকাপে অভিষেক হওয়া দেশের সংখ্যা —
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর: গ. ৪ (উজবেকিস্তান, জর্ডান, কুরাসাও, এবং কাবো ভার্দে) - সম্প্রতি দেশে ২০২৬ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে কত টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়েছে?
ক. ৫ টাকা খ. ১০ টাকা গ. ২০ টাকা ঘ. ৫০ টাকা
উত্তর: খ. ১০ টাকা
আরও পড়ুন: ১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তরে চাকরি, সংশোধিত নিয়োগে আবেদন এসএসসি–স্নাতক পাসে। রাজউকে ৯ম থেকে ১৭ গ্রেডে চাকরি, ১৩৬ পদের আবেদন শুরু ৮ জুন। সরকারি ব্যাংকে অফিসার পদে নিয়োগ, পদ ৭২৫।


