পল্লবীতে ১৪ বছর বয়সী কিশোরী ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
পল্লবীতে কিশোরী ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৫০) নামের এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঘটনার বিবরণ

পল্লবী থানার বরাতে ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে ঘরের বাইরে শৌচাগার থেকে ফেরার সময় ওই কিশোরীর মুখ চেপে ধরেন আনোয়ার হোসেন। পরে জোর করে তাকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে তাকে মারধর ও মুখে বালিশ চাপা দিয়ে অচেতন করে কিশোরীটিকে ধর্ষণ করা হয়। পরে তাকে বিবস্ত্র অবস্থায় বাইরে ফেলে রেখে চলে যান অভিযুক্ত ব্যক্তি।

উদ্ধার ও গ্রেপ্তার

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী সময়ে স্থানীয় এক ব্যক্তি অজু করতে গিয়ে ওই কিশোরীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ও ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্ত আনোয়ার হোসেনকে আটকে রাখেন। পরে পল্লবী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ব ইতিহাস ও মামলা

পুলিশ জানায়, আনোয়ার বিভিন্ন সময় ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ ঘটনায় পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ