ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে ১১ জন নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয় ও এলাকা
গ্রেফতারকৃতদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।
অভিযানের বিবরণ
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. শাহ আলম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে স্টেশনের দুই নাম্বার প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে যাত্রী সেজে উঠে মহিলাদের গলার চেইন, কানের দুলসহ স্বর্ণালংকার ছিনতাই করে আসছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশের বক্তব্য
তিনি জানান, রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



