পটুয়াখালীতে ১০ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত ৬০ বছরের বৃদ্ধ আটক
পটুয়াখালীতে ১০ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত আটক

পটুয়াখালী সদরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুলাল গাজী (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। এ ঘটনায় ধর্ষকের বিচার দাবিতে মিছিল করেছে এলাকাবাসী।

ঘটনার বিবরণ

সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ছোটবিঘাই ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুলাল গাজীর বাড়ি একই এলাকায়। তিনি পেশায় একজন ট্রলারচালক।

স্থানীয়রা জানান, ছোটবিঘাই ইউনিয়নের জনৈক বাসিন্দার ১০ বছরের শিশুকন্যা বাসায় খেলা করতে ছিল। এ সময় একই এলাকার দুলাল গাজী ওই শিশুটিকে পাশের একটি খালি বাসায় ডেকে নিয়ে মুখে কাপড় চেপে জোরপূর্বক ধর্ষণ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও আটক

এক পর্যায়ে শিশুটির ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং দুলালকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি করে এবং দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের বক্তব্য

সদর থানার ওসি মো. মনিরুজ্জামান ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে এবং দুলাল গাজীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মামলা গ্রহণ করা হবে বলেও ওসি জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ