মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা ১০ জন, ২ ঘণ্টা পর উদ্ধার
মাদারীপুরে লিফটে আটকা ১০ জন, ২ ঘণ্টা পর উদ্ধার

মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালের লিফটে আটকে পড়া নারীসহ ১০ জনকে প্রায় দুই ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে তাদের উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ

ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, হাসপাতালে রোগী দেখতে আসা স্বজনরা দুপুর ১২টার দিকে পঞ্চম তলা থেকে নিচে নামার জন্য লিফটে ওঠেন। এ সময় হঠাৎ লিফটের দরজা বন্ধ হয়ে যায় এবং তা আর খোলা সম্ভব হয়নি। ফলে লিফটের ভেতর আটকা পড়েন নারীসহ ১০ জন। আটকা পড়ার পর চরম আতঙ্ক ও প্রচণ্ড গরমে তারা চিৎকার শুরু করেন।

উদ্ধার অভিযান

খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আটকা পড়া ১০ দর্শনার্থীকে উদ্ধার করে। ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, 'বড় দুর্ঘটনার আগেই ১০ জনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন। কেউ হতাহত হননি। লিফটের টেকনিক্যাল সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতালের বক্তব্য

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, 'বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে উদ্ধার করা হয় নারীসহ ১০ দর্শনার্থীকে।' তিনি আরও জানান, ঘটনার পর লিফটটি মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ