স্ত্রীর অশ্লীল ছবি ফাঁস, স্বামীর বিরুদ্ধে মামলা
স্ত্রীর অশ্লীল ছবি ফাঁস, স্বামীর বিরুদ্ধে মামলা

যশোরের ঝিকরগাছা উপজেলার কাটাখালি রূপনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুর রহমান জীমের (২৬) বিরুদ্ধে স্ত্রীর অশ্লীল ছবি সম্মতি ছাড়াই ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী নারীর নালিশি অভিযোগ আমলে নিয়ে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন বিষয়টি নিয়মিত এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে।

মামলার বিবরণ

মামলার আরজিতে মণিরামপুরের বাসিন্দা ১৯ বছরের ওই নারী উল্লেখ করেন, ২০২৪ সালের ২২ এপ্রিল জীমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের দুই বছরের মাথায় তিনি সন্তানসম্ভবা হলে জীম জোরপূর্বক তার গর্ভের সন্তান নষ্ট করে দেন। এ ঘটনায় স্বামী-স্ত্রীর মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয় এবং ভুক্তভোগী নারী আলাদা থাকতে শুরু করেন। সন্তান নষ্ট করার অভিযোগে তিনি আগেও জীমের বিরুদ্ধে আদালতে নালিশি অভিযোগ দায়ের করেছিলেন।

প্রতিহিংসা ও ছবি ফাঁস

এতে ক্ষিপ্ত হয়ে জীম প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন। সংসার চলাকালীন সময়ে কৌশলে ধারণ করা স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের নগ্ন ও অর্ধনগ্ন ছবি একটি ফেসবুক পেজ খুলে ছড়িয়ে দেন। এছাড়া গত ৪ মে জীম ফোন করে হুমকি দেন, বিয়ে বহাল না রাখলে আরও অশ্লীল ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। ছবিগুলো ওই নারীর হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারেও পাঠানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি পদক্ষেপ

সামাজিকভাবে চরম মানহানির শিকার হয়ে ওই নারী শেষপর্যন্ত আদালতের দ্বারস্থ হন। আদালত অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এখন পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ