সামাজিক মাধ্যমে কটূক্তি করলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা
সামাজিক মাধ্যমে কটূক্তি করলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকদের সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’-এর নির্দেশনার ব্যত্যয় হলে ২০১৮ সালের সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে শিক্ষকদের বিরুদ্ধে।

অফিস আদেশ জারি

সোমবার (১২ মে) এই সংক্রান্ত অফিস আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অফিস আদেশে— যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন কটূক্তি, অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন তাদেরকে চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনার বিবরণ

নির্দেশনায় বলা হয়, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কতিপয় শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক পোস্ট করছেন। তারা সরকার, সরকারি দফতর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করছেন কিংবা পোস্ট শেয়ার করছেন। এর ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এই নির্দেশিকা অমান্য করা সরকারি চাকুরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ