ছয় মাসের মধ্যে ঢাকায় পূর্ণাঙ্গ অটোমেটিক মামলা চালু
ছয় মাসে ঢাকায় পূর্ণাঙ্গ অটোমেটিক মামলা চালু

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গরূপে স্বয়ংক্রিয় মামলা চালু সম্ভব হবে। সেক্ষেত্রে সার্জেন্ট বা ট্রাফিক পরিদর্শকদের ম্যানুয়াল মামলা খুব একটা করা লাগবে না। যে কোনো স্থানে ট্রাফিক আইন বা মোটর ট্রান্সপোর্ট আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে।

সৌর শক্তির ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন

গতকাল সোমবার দুপুরে বিমানবন্দর ক্রসিংয়ে সৌর শক্তির ‘ট্রাফিক সিগন্যাল লাইট’ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সিটি করপোরেশন গত কয়েক মাসে জাহাঙ্গীর গেট থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সাতটি ক্রসিংয়ে সিগন্যাল লাইট বসিয়েছে। এছাড়া গুলশান-১ নম্বরে আগে থেকেই ছিল, আর গুলশান-২ নম্বরেও সিটি করপোরেশন সিগন্যাল লাইন স্থাপন করেছে।

সিগন্যাল লাইট স্থাপনের অগ্রগতি

এর বাইরে হাইকোর্ট ক্রসিং থেকে ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং পর্যন্ত ছয়টি পয়েন্টে সিগন্যাল লাইট বসিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, যা কয়েক দিনের মধ্যে চালু হবে। এর বাইরে ১৫টি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট বসিয়েছে ডিএমপি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এআই প্রযুক্তির ক্যামেরা ও ডিজিটাল মামলা

তিনি আরো বলেন, ইতিমধ্যে ঢাকার ৩০ পয়েন্টে এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হয়েছে। সফটওয়্যারের মাধ্যমে যানবাহনের বিরুদ্ধে ডিজিটাল মামলা বা অটোমেটিক মামলা করা শুরু করেছি গত সপ্তাহ থেকে। এই সফটওয়্যারটি আইন ভঙ্গকারী যানবাহন শনাক্ত করে কয়েক সেকেন্ডের ভিডিও ফুটেজ তৈরি করছে। এই ভিডিও ফুটেজের ভিত্তিতে আমাদের সঙ্গে বিআরটিএ ডাটাবেজের যে কানেক্টিভিটি আছে, তা থেকে মালিকদের ঠিকানা নিয়ে প্রসিকিউশন চিঠি পাঠানো হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মোবাইল অ্যাপের মাধ্যমে জরিমানা প্রদান

কয়েক সপ্তাহের মধ্যে মোবাইল অ্যাপের মাধ্যমে বা মোবাইলের এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে, সে অনুযায়ী তারা জরিমানা পরিশোধ করবেন। বিভিন্ন পয়েন্ট সিগন্যাল লাইটের পোলগুলোতে পর্যায়ক্রমে এই ‘এআই বেজড সিসি ক্যামেরা’ স্থাপন করা হবে বলেও জানান তিনি।

এক সপ্তাহে ৩ শতাধিক মামলা

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রযুক্তি ব্যবহার করে গত এক সপ্তাহে ৩ শতাধিক মামলা হয়েছে।