নওগাঁয় হারানো ১০১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ
নওগাঁয় হারানো ১০১ মোবাইল উদ্ধার, হাতে তুলে দিল পুলিশ

নওগাঁ জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখা, ক্রাইম এবং গোয়েন্দা শাখার উদ্যোগে গত এক মাসে (জুন) হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মোবাইল হস্তান্তর

বুধবার (১ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তদন্ত ও উদ্ধার প্রক্রিয়া

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি, ক্রাইম এবং গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত চালিয়ে মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ সুপারের বক্তব্য

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে পরিণত হয়েছে। হারানো মোবাইল মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আনন্দিত। নওগাঁ জেলা পুলিশ হারানো সব মোবাইল উদ্ধারের জন্য সর্বদাই তৎপর রয়েছে এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।"

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা

অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মোহাম্মদ জিন্নাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ