দেশের বাজারে লেনেভোর তৈরি ইয়োগা স্লিম ৭আই আলট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬ এডিশন মডেলের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬-এর থিমের সমন্বয়ে তৈরি ল্যাপটপটিতে ১৪ ইঞ্চির ২.৮কে পিওলেড স্পর্শনির্ভর পর্দা রয়েছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
প্রযুক্তিগত বৈশিষ্ট্য
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়াইফাই ৭ ও থান্ডারবোল্ট ৪ প্রযুক্তিনির্ভর ল্যাপটপটিতে ইন্টেল কোর আলট্রা ৭ ৩৫৫ প্রসেসর রয়েছে। ল্যাপটপটি মূলত কোপাইলট প্লাস পিসি। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন কাজ করা যায়।
মেমোরি ও স্টোরেজ
৩২ গিগাবাইট এলপিডিডিআর৫এক্স র্যামযুক্ত ল্যাপটপটিতে ১ টেরাবাইট ধারণক্ষমতার পিসিআই-ই জেন ৪ এসএসডি রয়েছে। ডলবি ভিশন প্রযুক্তিনির্ভর ল্যাপটপটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়।
বাজারজাতকরণ
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। গ্যাজেট থেকে আরও পড়ুন: লেনোভো, ল্যাপটপ, গ্যাজেটস।



