যমুনা ব্যাংক লিমিটেড সম্প্রতি তিনটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা নির্দিষ্ট করা হয়নি। আগ্রহী প্রার্থীরা ১৫ জুন ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
১. জুনিয়র লেভেল অফিসার (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫.০০-এর মধ্যে ৩.০০। ইউজিসি অনুমোদিত বা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.৩০ (বা সমমান) এবং স্নাতকোত্তরে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ (বা সমমান) থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: সদ্য স্নাতক সম্পন্নকারীদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
২. ক্যাশ অফিসার (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫.০০-এর মধ্যে ২.৫০। ইউজিসি অনুমোদিত বা বিদেশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.০০ (বা সমমান) থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: সদ্য স্নাতক সম্পন্নকারীদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।
৩. আইন অফিসার
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি। বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: আইন পেশা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, আইন ফার্ম বা করপোরেট আইনবিষয়ক কাজে ন্যূনতম ২ থেকে ৫ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
সর্বোচ্চ ৩০ বছর (আইন অফিসার পদের ক্ষেত্রে ৩৫ বছর)।
বেতন
ব্যাংকের নীতিমালা অনুযায়ী বেতন ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (সর্বোচ্চ ৩০ কিলোবাইট) সংযুক্ত করে careerjamunabank.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৫ জুন ২০২৬।



