সংশোধিত সাইবার সুরক্ষা আইন পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন
সাইবার আইন পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করতে পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীকে। সোমবার (২৯ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির সদস্যরা

কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। এই পাঁচ সদস্যের কমিটি ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

কমিটির ক্ষমতা ও কার্যপদ্ধতি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন হলে কমিটি সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, এর আগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছিল। বর্তমান সংশোধিত আইনটি পর্যালোচনা করে চূড়ান্ত করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ