নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

জন্মদিনের শুভেচ্ছা, গুরুত্বপূর্ণ বার্তা কিংবা অফিসের বার্তা নির্দিষ্ট সময়ে পাঠানোর কথা ভুলে যান অনেকেই। ফলে ভুল-বোঝাবুঝির পাশাপাশি নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এই সমস্যা সমাধানে নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

নতুন সুবিধা সম্পর্কে বিস্তারিত

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআ বেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, মেসেজ শিডিউলিং বা নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর সুবিধা নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে ব্যক্তিগত চ্যাটে সুবিধাটি চালু করা হতে পারে। এটি চালু হলে ব্যবহারকারীরা কোনো বার্তা লিখে সঙ্গে সঙ্গে পাঠানোর পরিবর্তে নির্দিষ্ট দিন ও সময় নির্বাচন করে রাখতে পারবেন। এর ফলে নির্ধারিত সময়ে বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে।

কিভাবে কাজ করবে?

প্রতিবেদনের তথ্যমতে, নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপে বার্তা লেখার পর সেন্ড বাটন কিছুক্ষণ চাপ দিয়ে রাখলেই প্রয়োজনীয় অপশন দেখা যেতে পারে। এরপর তারিখ ও সময় নির্বাচন করতে হবে। নির্ধারিত বার্তাগুলো আলাদা একটি বিভাগে রাখা হবে। এখানে ব্যবহারকারীরা আগে থেকে নির্ধারণ করা সব বার্তা দেখতে পারবেন। ভুল করে কোনো বার্তা নির্ধারণ করা হলে বা পরে মত পরিবর্তন করলে সেটি পাঠানোর আগেই মুছে ফেলা যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সময়সীমা ও ব্যবহার

ধারণা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপে সর্বনিম্ন ১০ মিনিট এবং সর্বোচ্চ দুই সপ্তাহ আগে বার্তা পাঠানোর সময় নির্ধারণ করা যাবে। ফলে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো, গুরুত্বপূর্ণ বৈঠকের কথা মনে করিয়ে দেওয়া কিংবা নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় তথ্য পাঠানো আরও সহজ হবে। ভিন্ন টাইম জোনে থাকা বন্ধু, সহকর্মী বা গ্রাহকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সুবিধাটি কার্যকর হবে।

সূত্র: টেকলুসিভ

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ