আবুল খায়ের গ্রুপ গুঁড়া দুধ বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে
আবুল খায়ের গ্রুপের গুঁড়া দুধে বাজার নেতৃত্ব অব্যাহত

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ দেশের গুঁড়া দুধ বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি এই খাতে ৩৮% মার্কেট শেয়ার নিয়ে দেশের সর্বোচ্চ আমদানিকারক ও মার্কেট লিডার হিসেবে অবস্থান করছে। গুণগত মান, ভোক্তাদের আস্থা এবং পুষ্টিগুণ নিশ্চিত করার মাধ্যমে তারা এই শীর্ষ স্থান অর্জন করেছে।

জনপ্রিয় ব্র্যান্ড ও পণ্য

আবুল খায়ের গ্রুপের চারটি জনপ্রিয় ব্র্যান্ড—মার্কস, আমা, স্টারশিপ ও অরা— দেশের বিভিন্ন শ্রেণির মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে আসছে। এসব ব্র্যান্ডের মাধ্যমে প্রতিদিন লাখো পরিবারের কাছে পুষ্টিকর দুধ পৌঁছে যাচ্ছে। ১৯৯৭ সালে যাত্রা শুরু করে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে অর্জন করেছে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের আস্থা, পেয়েছে সুপারব্র্যান্ডের খেতাব।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান থেকে আমদানি করা মার্কস ফুল ক্রীম মিল্ক পাউডার ভিটামিন, ক্যালসিয়াম, খনিজ উপাদান ও প্রোটিনে সমৃদ্ধ। এটি পানীয় দুধ হিসেবে ব্যবহারের পাশাপাশি বিভিন্ন মিষ্টান্ন ও দুগ্ধজাত খাবার তৈরিতেও জনপ্রিয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মার্কসের পণ্য তালিকা

  • মার্কস অ্যাকটিভ স্কুল ২ ইন ১: স্কুলগামী শিশুদের জন্য
  • মার্কস ইয়াং স্টার: তরুণদের জন্য
  • মার্কস ডায়েট: উচ্চ প্রোটিনসমৃদ্ধ
  • মার্কস গোল্ড: উচ্চ ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ
  • মার্কস ডায়াবেটিক ডায়েট: ডায়াবেটিস রোগীদের জন্য

আন্তর্জাতিক মানের পণ্য, সুষম পুষ্টি এবং ভোক্তাদের আস্থা অর্জনের মাধ্যমে আবুল খায়ের গ্রুপ দেশের মানুষের পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এছাড়াও, শিশু ও তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে মার্কস অল রাউন্ডার প্রতিযোগিতার আয়োজন করছে। দেশের বিভিন্ন অঞ্চলে বাছাইপর্ব শেষ হওয়ার পর প্রতিযোগিতাটি এখন ঢাকায় অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে যাচ্ছে।