বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে 'ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)' পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ মে, ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)। পদসংখ্যা: ২৬টি (কমবেশি হতে পারে)।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা, ট্রেড কোর্স বা শর্ট কোর্স সম্পন্ন করতে হবে। তবে যারা কম্পিউটার বিজ্ঞান বা তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি ধারণ করেন, তাদের জন্য এই শর্ত প্রযোজ্য নয়।
গ্রেড ও বেতন স্কেল
নিয়োগপ্রাপ্তদের বেতন স্কেল হবে জাতীয় বেতন স্কেলের গ্রেড-১৬ অনুযায়ী, যা ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত।
বয়সসীমা
আবেদনের জন্য প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা, যা আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।



