গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১৯১টি অসহায় পরিবারকে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৭ জুন) সকাল ১১টায় কোনাবাড়ী আমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিতি
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের সহধর্মিণী আজমেরী রহমান মুন্নি। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মালেক শিকদার, আমজাদ হোসেন সরকার, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়াল সরকার, কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল হাসান রবি, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খায়রুল হাসান মামুন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রুবেল, কোনাবাড়ী মেট্রো থানা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার তামান্না এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজমেরী রহমান মুন্নির বক্তব্য
প্রধান অতিথির বক্তব্যে আজমেরী রহমান মুন্নি বলেন, “আপনারা ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং মজিবুর রহমানকে এমপি নির্বাচিত করেছেন। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের এমপি মজিবুর রহমানের মাধ্যমে এই খাদ্যসামগ্রী পাঠিয়েছেন।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আওতায় গাজীপুর-১ আসনের মধ্যে কোনাবাড়ীতেই প্রথম ১৯১টি অসহায় পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হলো। পর্যায়ক্রমে মোট বরাদ্দের আওতাধীন সব পরিবারকেই এই ঈদ সামগ্রী প্রদান করা হবে। ঈদের আগেই বিতরণের পরিকল্পনা থাকলেও প্রক্রিয়াজাতকরণে বিলম্ব হওয়ায় আজ থেকে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি করে চাল বিতরণ শুরু করা হলো।”
উপকারভোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা সুবিধাবঞ্চিত, তাদের কিছু দিয়ে সহযোগিতা করতে পারলে আমাদেরও ভালো লাগে। আপনারা খুশি থাকলে আমরাও ভালো থাকি। সরকারিভাবে যা আসবে এবং আমাদের সাধ্যমত যা পারি, তা আপনাদের মধ্যে বিলিয়ে দেব, ইনশাআল্লাহ।” তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গ
উল্লেখ্য, গাজীপুর-১ আসনে মোট ৬০ মেট্রিক টন খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে ঈদ প্রণোদনার আওতায় প্রথম দিন কোনাবাড়ীতে ১৯১টি অসহায় পরিবারকে ১৫ কেজি করে চাল প্রদান করা হলো।



