দড়ি দিয়ে বাঁধা লক্কড়-ঝক্কড় বাস আটক, রেজিস্ট্রেশন স্থগিত
দড়ি দিয়ে বাঁধা লক্কড়-ঝক্কড় বাস আটক, রেজিস্ট্রেশন স্থগিত

রাজধানী ঢাকার সড়কে যাত্রী নিয়ে দাপিয়ে বেড়াচ্ছিল ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি লক্কড়-ঝক্কড় লোকাল বাস। গাড়িটির পেছনের অংশ প্রায় খুলে পড়ার মতো অবস্থায় ছিল, যা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়।

বাস আটক ও ডাম্পিং

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে জানায়, ভাইরাল ভিডিওতে দেখা যায় ঢাকা মেট্রো-ব-১২-০৭১৩ নম্বরের বাসটি জরাজীর্ণ ও রং চটা অবস্থায় চলছে। বিষয়টি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিএর নজরে আসে। পরে বিআরটিএর আদালত-৬-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের ভ্রাম্যমাণ আদালত গত ৩ জুন বিকালে মেরুল বাড্ডার বাঁশপট্টি এলাকা থেকে গাড়িটি আটক করে ডাম্পিং গ্রাউন্ডে পাঠায়।

রেজিস্ট্রেশন স্থগিত

মেয়াদোত্তীর্ণ ফিটনেস ও ট্যাক্স টোকেন সনদ নিয়ে এবং জরাজীর্ণ অবস্থায় যানবাহনটি পরিচালনা করায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী এর রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। পাশাপাশি মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিআরটিএ আরও জানায়, এ ধরনের অনিরাপদ যান চলাচল রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ