বিদ্যুতের দাম ২১% বাড়ানোর প্রস্তাব পিডিবির, গণশুনানিতে বিরোধিতা
বিদ্যুতের দাম ২১% বাড়ানোর প্রস্তাব পিডিবির

পাইকারি বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বুধবার (২০ মে) সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে এই প্রস্তাব দেওয়া হয়। পিডিবি পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি দেড় টাকা বা ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়।

ঘাটতির কথা তুলে দাম বাড়ানোর যুক্তি

শুনানিতে চলতি অর্থবছরে ৬২ হাজার কোটি টাকা ও আগামী অর্থবছরে ৬৫ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতির কথা তুলে ধরেন পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম। তিনি বলেন, দাম না বাড়ালে বিদ্যুৎ খাত মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।

অংশীজনদের তীব্র বিরোধিতা

তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেন রাজনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ অংশীজনরা। তারা বলেন, লুটপাটের দায় চাপানো হচ্ছে গ্রাহকের কাঁধে। তাই উল্টো দাম কমানোর জন্য শুনানি করার দাবি জানান তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শুনানিতে অংশীজনরা আরও বলেন, নিত্যপণ্যের বাড়তি ব্যয়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ার প্রভাব বহুমুখী হবে। উৎপাদন খাতেও উদ্যোক্তারা পিছিয়ে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

আগামী শুনানি

বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ