দেশের বাজারে আজ বুধবার আবারও কমানো হয়েছে সোনার দাম। ফলে গত শুক্রবার থেকে এ নিয়ে টানা তিনবার সোনার দাম কমল। আজ সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে।
সর্বোচ্চ কত কমল
দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে সর্বোচ্চ ২ হাজার ১৫৭ টাকা। গত শুক্রবার থেকে আজ পর্যন্ত সোনার দাম কমল সর্বোচ্চ ৮ হাজার ৭৪৭ টাকা।
কেন কমল দাম
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ার কারণে দেশের বাজারে সমন্বয় করা হয়েছে।
নতুন দাম
আজ সকালে নতুন দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে সোনার দাম দাঁড়িয়েছে এ রকম: ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
পূর্বের দাম
আজ দাম কমানোর আগে সোনার দাম ছিল: ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ১২০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
রুপার দাম অপরিবর্তিত
এদিকে আজ সোনার দাম কমলেও রুপির দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বিশ্ববাজারে সোনা
যুক্তরাষ্ট্র-ইরান ও ইসরায়েল-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে সোনার দাম কমেছে। আজ ২০ মে বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্স ৪৩ ডলার কমেছে। গত ৩০ দিনে সোনার দাম কমেছে ১৯২ দশমিক ২২ ডলার। তবে গত ছয় মাসে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ৪৩৮ ডলার।



