দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভূরাজনৈতিক প্রভাবে এই পতন ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি সবশেষে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।
নতুন দাম কত?
শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে বাজুস। সমন্বিত সেই দামেই আজ মঙ্গলবার ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে। ভালো মানের এক ভরি স্বর্ণ কিনতে এখন ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা খরচ করতে হবে।
কেন কমলো দাম?
বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে দাম সমন্বয়ের ইতিহাস
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৫ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩০ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৬৪ বার দাম বাড়লেও কমানো হয়েছিল ২৯ বার।



