ফ্যামিলি কার্ডের জন্য টাকা দেবেন না: প্রতিমন্ত্রী
ফ্যামিলি কার্ডের জন্য কাউকে টাকা দেবেন না

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ফ্যামেলি কার্ডের জন্য কাউকে টাকা-পয়সা দিতে হবে না। অনেকে প্রতারণার মাধ্যমে টাকা চাইতে পারে, তবে সরকারি এই কার্ডের জন্য কোথাও কাউকে টাকা দিতে হয় না। উপযুক্ত ব্যক্তিরা বিনামূল্যে ফ্যামেলি কার্ড পাবেন।

নান্দাইলে ফ্যামেলি কার্ড বিতরণ

শনিবার (১৬ মে) বিকেলে নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল দরিদ্র নারীদের হাতে ফ্যামেলি কার্ড পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সেই অঙ্গীকার পূরণ করছেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধন

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জনগণকে দেওয়া কথা রাখে, যা আজ আবারও প্রমাণিত হয়েছে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজের মাঠে আয়োজিত অনুষ্ঠান থেকে দেশের ২০টি জেলায় ফ্যামেলি কার্ড বিতরণ কাজ উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭৩০ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করেন ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য ও তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ