এপ্রিলে সড়কে ৫১০ প্রাণহানি, যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন
এপ্রিলে সড়কে ৫১০ প্রাণহানি, যাত্রী কল্যাণ সমিতি

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, এপ্রিল মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত ও ১২৬৮ জন আহত হয়েছে। বুধবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

দুর্ঘটনার পরিসংখ্যান

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিলে দেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত ও ১২৬৮ জন আহত হয়েছে। এছাড়া রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়। নৌপথে ৫টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৪ জন। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে সর্বমোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১২৭৯ জন আহত হয়েছে।

মোটরসাইকেল দুর্ঘটনা

এসময় ১৩৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪২ জন নিহত ও ১২৪ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ২৬.৩৭ শতাংশ, নিহতের ২৭.৮৪ শতাংশ ও আহতের ৯.৭৭ শতাংশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিভাগভিত্তিক চিত্র

সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। এখানে ১৩৫টি সড়ক দুর্ঘটনায় ১৩৭ জন নিহত ও ২৬৩ জন আহত হয়েছে। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে ময়মনসিংহ বিভাগে ১৭টি, যাতে ১৮ জন নিহত ও ৬৪ জন আহত হয়।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণের ভিত্তিতে এই তথ্য দিয়েছে। সংগঠনটি মনে করে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

সংস্কারের আহ্বান

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, পরিবহণ সেক্টর পরিচালনার পদ্ধতি আপাদমস্তক সংস্কার জরুরি। আমলাতন্ত্রের পরিবর্তে দেশি-বিদেশি পরিবহণ বিশেষজ্ঞদের নিয়ন্ত্রণে পরিবহণ সেক্টর পরিচালনা করা গেলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মানুষের যাতায়াতের দুর্ভোগ নিরসন ও প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যু রোধ সম্ভব হবে। তিনি নতুন সরকারকে পুরোনো পরিবহণ পরিচালনা পদ্ধতি থেকে বেরিয়ে আসার অনুরোধ জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ