দেশে তরল দুধের চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর তাগিদ
দেশে তরল দুধের চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর তাগিদ

দেশে বার্ষিক তরল দুধের চাহিদা ও উৎপাদনের মধ্যে ব্যবধান রয়েছে। বর্তমানে দেশে বার্ষিক তরল দুধ উৎপাদনের সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন, যেখানে বার্ষিক চাহিদা ১ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টন। মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই তথ্য জানান।

সংসদে দুধ উৎপাদন ও জেলে তালিকা নিয়ে আলোচনা

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আরও বলেন, সারা দেশে জেলের তালিকা যাচাই-বাছাই করে হালনাগাদকরণ কার্যক্রম চলমান আছে। দেশে বর্তমানে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ লাখ ৩ হাজার ৫৬৫ জন।

বিলুপ্ত হাওর-বাঁওড় সংস্কারের পরিকল্পনা

মন্ত্রী জানান, বিলুপ্ত ও পরিত্যক্ত হাওর-বাঁওড় ও অন্যান্য জলাশয় সংস্কারপূর্বক মাছ চাষের আওতায় আনার পরিকল্পনা সরকারের আছে। এ লক্ষ্যে মৎস্য অধিদপ্তর ‘নির্বাচিত বাঁওড় এলাকায় সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর ডিপিপি প্রস্তুত করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ