নেত্রকোনায় বন্যহাতির আক্রমণে যুবক নিহত
নেত্রকোনায় বন্যহাতির আক্রমণে যুবক নিহত

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে বন্যহাতির আক্রমণে প্রান্ত রাংসা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবক ধানক্ষেত পাহারা দিতে সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার। ধানক্ষেত পাহারা শেষে ফেরার পথে হাতির আক্রমণে তার মৃত্যু হয়।

ঘটনার বিবরণ

বুধবার (৬ মে) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার সাকের আহমেদ। এর আগে মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ভবানীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত প্রান্ত রাংসা ওই গ্রামের বাসিন্দা লিপসন নকরেক এর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যরাতে খাবারের সন্ধানে একটি বন্যহাতির দল লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় প্রান্ত রাংসা পাকা ধানক্ষেত পাহারা দেওয়া শেষে বাড়ির দিকে ফিরছিলেন। হঠাৎ তার সামনে হাতির দল পড়ে যায়। হাতির দল দেখে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় ক্ষিপ্ত হাতি তার ওপর আক্রমণ চালায়। কটি হাতি প্রান্তকে শুঁড় দিয়ে টেনে আছাড় মেরে পায়ে পিষ্ট করে। ঘটনাস্থলেই প্রান্তের মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আতঙ্ক ও ক্ষয়ক্ষতি

ওই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আরও জানায় সীমান্তবর্তী এই এলাকায় প্রায়ই বন্যহাতির উপদ্রব দেখা যায়। বিশেষ করে ধান কাটার মৌসুমে হাতির পাল লোকালয়ে প্রবেশ করে। নিহতের বাবা নিপশন নকরেক বলেন, “আমার ছেলে ধান পাহারা দিতে গিয়েছিল। অন্যরা আগে চলে এলেও সে একা পিছনে আসছিল। একা পেয়ে হাতি তাকে আক্রমণ করে মেরে ফেলেছে।”

প্রশাসনের পদক্ষেপ

দুর্গাপুর থানার ওসি খন্দকার সাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ