রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (১ মে) রাত ৯টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের বরকত সরদার পাড়া এলাকায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের পরিচয়
গ্রেফতাররা হলেন- রাঙামাটি জেলার নানিয়ারচর থানার ইসলামপুর এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে নূর মোহাম্মদ হাওলাদার (২৫), কুমিল্লা জেলার চান্দিনা থানার অলিপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে লিটন (২৭) ও একই এলাকার মরিয়ম বেগম (২৫)।
অভিযানের বিবরণ
র্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বাসে তল্লাশি করে। গ্রেফতাররা পেশাদার মাদককারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
আইনি ব্যবস্থা
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, উদ্ধার মাদকসহ গ্রেফতারদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।



