রান্নার খড়ি আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু তারাগঞ্জে
রান্নার খড়ি আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

রংপুরের তারাগঞ্জে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে গিয়ে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মৃত ওই গৃহবধূর নাম সাহেরা বেগম (৪০)। তিনি উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মজিবর হোসেনের স্ত্রী।

ঘটনার বিবরণ

জানা গেছে, এ দিন সকাল থেকে মাঝে-মধ্যেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ওই গৃহবধূ দুপুরের রান্না করার জন্য বাড়ির পাশেই খড়ি সংগ্রহ করতে যান। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে গ্রামের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

ইউপি সদস্য মনছুর পাঠোয়ারী জানান, দুপুরে বৃষ্টির মধ্যে ওই গৃহবধূ বাইরে বের হওয়ায় বজ্রপাতে তার মৃত্যু হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর খবর শুনে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ