সদরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আজহার নামাজ
সদরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আজহার নামাজ

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রামচন্দ্রপুর দরবার শরীফের পীর শাহ্ সুফী মো. রবিন হাসান মোস্তাক। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওই দরবার শরীফ মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন রামচন্দ্রপুর দরবার শরীফের পীর শাহ্ সুফী মো. রবিন হাসান মোস্তাক।

ভক্তদের অংশগ্রহণ

জামাতে দরবারের ভক্তসহ আশপাশের প্রায় ৩০টি পরিবারের মানুষ অংশ নেন। দরবারের অনুসারীরা বলছেন, প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদ জামাতকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।

পীরের বক্তব্য

রামচন্দ্রপুর দরবার শরিফের পীর শাহ সুফী মো. রবিন হাসান মোস্তাক বলেন, আমরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করি। ইসলামী শরীয়তের বিধান অনুসরণ করেই আমাদের এ আয়োজন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভক্তদের অংশগ্রহণে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সকালে পশু কোরবানি করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের ভূমিকা

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, ঈদের জামাতকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সাদা পোশাকে দায়িত্ব পালন করে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ