শ্রীনগরে গরু বোঝাই ট্রাক ছিনতাই, আহত ৩
শ্রীনগরে গরু বোঝাই ট্রাক ছিনতাই, আহত ৩

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে কুরবানির গরু বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাতে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তায় এই ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ট্রাকটি ছিনিয়ে নেওয়ার সময় গরুর মালিক হেলাল উদ্দিন, জহিরুল হক ও চালক মো. তৈয়বকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

আহতদের উদ্ধার ও হাসপাতালে ভর্তি

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত গরু ব্যবসায়ী জহিরুল হক জানান, শ্রীনগর ছনবাড়িতে দুর্বৃত্তরা অন্য একটি পিকআপ দিয়ে ট্রাকটির গতিরোধ করে। এরপর চালকসহ গরুর মালিকদের লোহার রড দিয়ে পিটিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। ট্রাকে থাকা পাঁচটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানা গেছে।

পুলিশের তৎপরতা

শ্রীনগর থানার ওসি মিল্টন দত্ত জানান, সংবাদ পাওয়ার পরপর ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশের একটি টিম এ বিষয়ে কাজ করছে। তিনি আরও বলেন, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ