ঈদুল আজহায় অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিয়ে শোরগোল
ঈদুল আজহায় অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিয়ে শোরগোল

ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশে অ্যালবিনো মহিষকে ঘিরে তুমুল শোরগোল তৈরি হয়েছে। ধবধবে সাদা শরীরের ওপর সোনালি চুলের এই মহিষটি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত উৎসুক দর্শনার্থী। স্থানীয়দের দাবি, মহিষটির কপালের অবিন্যস্ত চুলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের অদ্ভুত মিল রয়েছে। আর এই কারণে মহিষটির নামই রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেলিব্রিটি মহিষের পরিচিতি

রাজধানী ঢাকার নিকটবর্তী নারায়ণগঞ্জ জেলার একটি খামারে বড় হওয়া প্রায় ৭০০ কেজি বা ১,৫৪০ পাউন্ড ওজনের এই মহিষটি এখন রীতিমতো ‘সেলিব্রিটি’। মহিষটির কপালের সামনের দিকে ঝুলে থাকা হালকা রঙের একগুচ্ছ চুল মূলত মার্কিন নেতার পরিচিত চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির ছবি ও ভিডিও দ্রুত ভাইরাল হওয়ার পর প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন খামারে। ব্যতিক্রমী এই পশুর সঙ্গে সেলফি তুলতে এবং ভিডিও বানাতে দর্শনার্থীদের ভিড় লেগেই রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নামকরণের পেছনের গল্প

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা বলেন, আমার ছোট ভাই এই মহিষটির নাম রেখেছে ‘ডোনাল্ড ট্রাম্প’। কারণ এর মাথার সামনের অংশের চুলগুলো দেখতে ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো।

তিনি আরও বলেন, দেখতে যেমনই হোক না কেন, স্বভাবের দিক থেকে এটি অত্যন্ত শান্ত প্রকৃতির। এটি একটি অ্যালবিনো মহিষ। এই ধরনের প্রাণীরা সাধারণত মৃদু স্বভাবের হয় এবং কেউ উসকানি না দিলে এরা সহজে আক্রমণাত্মক আচরণ করে না।

ঈদুল আজহায় বিশেষ যত্ন

খামারি জিয়াউদ্দিন মৃধা জানান, ঈদুল আজহার আগে মহিষটিকে সুস্থ ও ভালো রাখতে বিশেষ যত্নের প্রয়োজন হয়েছে। এটিকে দিনে চারবার গোসল করাতে হতো এবং প্রতিদিন চার বেলা খাবার দিতে হতো। মহিষটি ইতোমধ্যে কোরবানির জন্য এক গ্রাহকের কাছে বিক্রি ও হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ