কোরবানির হাটে চোরাই গরু ঠেকাতে বিজিবি প্রস্তুত: প্রতিমন্ত্রী
কোরবানির হাটে চোরাই গরু ঠেকাতে বিজিবি প্রস্তুত

কোরবানির পশুর বাজারকে কেন্দ্র করে চোরাই পথে দেশে গরু প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (২৩ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাবতলী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অনিয়ম প্রতিরোধে সরকারের পদক্ষেপ

প্রতিমন্ত্রী বলেন, পশুর হাটে অনিয়ম প্রতিরোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। পাশাপাশি জাল টাকা প্রতিরোধে প্রয়োজনীয় মেশিন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বসেছে কোরবানির পশুর হাট।

পশুর চাহিদা ও প্রাপ্যতা

সরকারের দেওয়া তথ্য বলছে, চলতি বছর কোরবানির জন্য দেশে পশুর সম্ভাব্য চাহিদা রয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে দেশে প্রাপ্যতা রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু। উদ্বৃত্ত থাকবে প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রজাতি অনুযায়ী প্রাপ্যতা

এবার কোরবানিযোগ্য ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি গরু-মহিষ, ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি ছাগল-ভেড়া ও ৫ হাজার ৬৫৫টি অন্যান্য প্রজাতির প্রাণীর প্রাপ্যতা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ