গোয়ালন্দে জেলের জালে ৩০ কেজির পাঙ্গাশ, ৬০ হাজারে বিক্রি
গোয়ালন্দে জেলের জালে ৩০ কেজির পাঙ্গাশ, ৬০ হাজারে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ৩০ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মাছটি ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে শহীদ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলের বর্ণনা

জেলে শহীদ হালদার বলেন, দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীর মোহনায় জাল ফেললে বড় পাঙ্গাশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি ফেরিঘাটের ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছে ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি।

মাছ ব্যবসায়ীর বিবরণ

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পাঙ্গাশ মাছটি সরাসরি জেলের কাছ থেকে ১ হাজার ৮৫০ টাকা প্রতি কেজি দরে মোট ৫৫ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নেই। এরপর অনলাইনে বিক্রির জন্য মাছটির ছবি ও ভিডিও শেয়ার করি। এরপর এক সিঙ্গাপুর প্রবাসী কেনার আগ্রহ করলে তার কাছে ২ হাজার টাকা কেজি দরে ৬০ হাজার টাকায় বিক্রি করে তার ঢাকার ঠিকানায় বিশেষ ব্যবস্থায় পাঠিয়ে দেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পদ্মার মাছ অনেক সুস্বাদু হওয়ায় এ মাছের চাহিদা অনেক বেশি বলে তিনি জানান।

মৎস্য কর্মকর্তার মতামত

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, পদ্মা নদীতে মাঝে মধ্যেই জেলেদের জালে বিভিন্ন প্রকারের বড় বড় মাছ ধরা পড়ছে। এই মাছগুলো বিক্রি করে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা অনেক লাভবান হচ্ছেন। এ এলাকায় মাছগুলোর জন্য যদি অভয়াশ্রম গড়ে তোলা যেত তাহলে নদীতে সহজেই বংশবিস্তার করতে পারত। সেক্ষেত্রে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পেত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ