নীলফামারীতে আম কুড়াতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নীলফামারীতে আম কুড়াতে গিয়ে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে আম কুড়াতে গিয়ে খালের পানিতে ডুবে জিয়াম হোসেন নামে (৪) এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের ছিট রাজিব গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

মৃত জিয়াম ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী স্মৃতি বেগমের ভগিনীপতি কাদের ইসলামের ছেলে। কাদের নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকৈইল গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানান, শিশুটির মা জাকিয়া তার স্বামীর সঙ্গে ঝগড়া করে জিয়ামকে নিয়ে বোনের বাড়িতে বেড়াতে আসেন।

দুর্ঘটনার সময়

বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে খালের পানিতে ডুবে জিয়ামের মৃত্যু হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে খালের পানি থেকে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ